1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৩০ হাজার পিস ইয়াবাসহ সীমান্তে আটক ৩, নেপথ্যে বাবুলপুত্র নয়নের ইয়াবা চালানের চাঞ্চল্যকর তথ্য ‎ রোহিঙ্গা ক্যাম্পে আবারও আলোচনায় ‘হালিম গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড জুবাইর পালংখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হচ্ছেন সিরাজুল ইসলাম উখিয়ায় বিভাগীয় কমিশনারের সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান রামুতে পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন, অর্থ নেওয়া ও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ক্যাম্প-৪ এ গভীর রাতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ, ১৬ জনের নাম কক্সবাজার দিয়ারা অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! স্যাটেলাইট টেলিভিশন Channel S এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শহিদ কক্সবাজারে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন

‎৩০ হাজার পিস ইয়াবাসহ সীমান্তে আটক ৩, নেপথ্যে বাবুলপুত্র নয়নের ইয়াবা চালানের চাঞ্চল্যকর তথ্য ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে




‎
‎​বিশেষ প্রতিনিধি, উখিয়া:
‎
‎কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
‎
‎​আটককৃতরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের মেছারখোলা এলাকার মোঃ হোসেনের ছেলে কাসেম, আঞ্জুমান পাড়ার সৈয়দ হোসেনের ছেলে নয়ন এবং একই এলাকার রমজান আলীর ছেলে তারেক।
‎
‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। মাদক পাচারকারীদের একটি দল সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি জোয়ানরা তাদের ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎​এদিকে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এই চালানের আসল নেপথ্য কারবারির নাম। সীমান্ত এলাকার একাধিক সূত্র ও স্বজনদের চাঞ্চল্যকর অভিযোগ, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার মূল মালিক প্রকৃতপক্ষে আঞ্জুমানপাড়ার বাবুলের ছেলে নয়ন। আটককৃত কাসেম, নয়ন ও তারেক মূলতঃ বাবুলপুত্র নয়নের নির্দেশে ইয়াবার চালানটি এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর বা পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। মাদক সাম্রাজ্যে বাবুলের ছেলে নয়ন এতদিন আড়ালে থেকে সিন্ডিকেট পরিচালনা করে আসছিল বলেও স্থানীয়দের অভিযোগ।
‎
‎​উখিয়া সীমান্ত এলাকার সচেতন মহল মনে করছেন, কেবল বাহকদের আটক করলেই সীমান্ত দিয়ে ইয়াবা পাচার থামবে না। মূল মাদক কারবারি ও নেপথ্যের হেভিওয়েটদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।
‎
‎​বিজিবি ও স্থানীয় পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
‎
‎একইসাথে ইয়াবা চালানের মূল মালিক হিসেবে অভিযুক্ত বাবুলের ছেলে নয়নের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট