1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্যাটেলাইট টেলিভিশন Channel S এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শহিদ কক্সবাজারে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মাদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় উখিয়ার পালংখালী স্কুলের সামনে থেকে পরিত্যক্ত পিস্তল উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন শাহ জব্বারিয়া ফার্মেসীর স্বত্বাধিকারী রিদুয়ান রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আরসাকে ঘিরে সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ ৩৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলার সমাপ্তি: খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উখিয়া থানার অভিযানে ৯জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন ঘুমধুমের রাসেল

কক্সবাজারে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার শহরের নতুন জেলখানার পশ্চিম পাশে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদটির উদ্বোধন করা হয়। এ সময় মসজিদ ও মাদ্রাসার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং এলাকার শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্মিত মসজিদের অন্যতম উদ্যোক্তা শামসুল আলম সওদাগর। তিনি বলেন, “এটি একটি অবহেলিত এলাকা। এখানে দীর্ঘদিন কোনো দ্বীনি প্রতিষ্ঠান ছিল না। ফলে এলাকার বাসিন্দাদের নামাজ আদায় করতে বেশ সমস্যায় পড়তে হতো। মসজিদটি প্রতিষ্ঠার ফলে এখন স্থানীয় মুসল্লিরা জামাতের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার ছেলেমেয়েরা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারবে। মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে নবনির্মিত মসজিদের সভাপতি ও প্রধান উদ্যোক্তা সাহাব উদ্দিন বলেন, “আমার প্রতিবেশী ও এলাকার যুবকদের উদ্যোগ এবং সমাজসেবক জোবাইর ভাইয়ের সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। মসজিদ নির্মাণের সময় নানা ধরনের বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। এমনকি আমার নামে একটি মিথ্যা মামলাও করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সব বাধা পেরিয়ে অবহেলিত এই এলাকায় মানুষের সুবিধার জন্য মসজিদটি নির্মাণ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হয়েছে। পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
মসজিদটির নির্মাণকাজে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন—মো. নোমান, মো. নুরুল আবছার, আরফাত, আনোয়ার, মো. সাইফুল ইসলাম, মো. সাহেদ, মো. আবু তাহের, মো. ফোরকান, আরিফ, সাইফুল, শাহ আলম, মোহাম্মদ নুর, রুহুল আমিন, মিনহাজ, হাশেমসহ আরও অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় একটি মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। পরে সাহাব উদ্দিনসহ এলাকার যুব সমাজের উদ্যোগে এবং বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তারা বলেন, নবনির্মিত এই মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা যেমন উপকৃত হবেন, তেমনি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে। এজন্য মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা, সহযোগী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট