1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মাদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় উখিয়ার পালংখালী স্কুলের সামনে থেকে পরিত্যক্ত পিস্তল উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন শাহ জব্বারিয়া ফার্মেসীর স্বত্বাধিকারী রিদুয়ান রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আরসাকে ঘিরে সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ ৩৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলার সমাপ্তি: খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উখিয়া থানার অভিযানে ৯জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন ঘুমধুমের রাসেল ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মাদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে




 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আকবর আহাম্মাদ।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আকবর আহাম্মাদ বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার মূল উদ্দেশ্য হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখা। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করবেন।

একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

আকবর আহাম্মাদের দাবি, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেই কাজের পরিধি আরও বাড়াতে চান।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন।

আকবর আহাম্মাদ তাঁর প্রার্থিতার জন্য ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট