1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আরসাকে ঘিরে সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ ৩৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলার সমাপ্তি: খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উখিয়া থানার অভিযানে ৯জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন ঘুমধুমের রাসেল ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

৩৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলার সমাপ্তি: খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে




 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আলো’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩৬ বছর শিক্ষাদানে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এ কে এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন ব্র্যান্ডসের প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ছৈয়দ হামজা, উখিয়া কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নাসিম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আক্তার (মিনা) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক নুরুল আলমের নিবেদিতপ্রাণ কর্মজীবন ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে ‘তারুণ্যের আলো’ সংগঠন ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিদায়কালীন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট