
নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি কয়েকটি অনলাইন মাধ্যমে “নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে মোহাম্মদ রাসেল / আমাকে জড়িয়ে যে অভিযোগ ও বক্তব্য প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে প্রকৃত ঘটনা যাচাই না করে একতরফাভাবে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদে মোহাম্মদ রাসেল বলেন, তিনি কোনো রাজনৈতিক নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কোনো ধরনের কুরুচিপূর্ণ কিংবা অবমাননাকর বক্তব্য দেননি। , ঘুমধুম ইউনিয়নের কয়েকজন ব্যক্তি ইয়াবা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র আমার এলাকার একজনের কাছ থেকে টাকা দাবি করতে এসেছিলেন। আমি পাতি নেতাদের টাকা না দিতে বলায় ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
প্রকাশিত সংবাদে তার বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, ঘটনার সত্যতা যাচাই না করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ না করে কোনো সংবাদ প্রকাশ করা হলে তা একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদের তথ্য পুনরায় যাচাই করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন/প্রত্যাহার করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি সম্পর্কে অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
—প্রতিবাদকারী
মোহাম্মদ রাসেল