1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান রামুতে পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন, অর্থ নেওয়া ও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ক্যাম্প-৪ এ গভীর রাতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ, ১৬ জনের নাম কক্সবাজার দিয়ারা অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! স্যাটেলাইট টেলিভিশন Channel S এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শহিদ কক্সবাজারে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মাদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয় উখিয়ার পালংখালী স্কুলের সামনে থেকে পরিত্যক্ত পিস্তল উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন শাহ জব্বারিয়া ফার্মেসীর স্বত্বাধিকারী রিদুয়ান

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে




নিজস্ব প্রতিবেদক :

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের মোহাম্মদ রিদুয়ান। তিনি এ পরীক্ষায় মেধাক্রমে ২৫তম হয়েছেন।
মোহাম্মদ রিদুয়ান রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা এলাকার মোহাম্মদ ইউনুছ ও খুরশিদা বেগমের ছেলে। তিনি রাজা পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম হযরত মাওলানা জমির উদ্দিনের নাতি।
শিক্ষাজীবনে রিদুয়ান আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪-এর মধ্যে ৩.৭৫ সিজিপিএ নিয়ে এলএলবি এবং আন্তর্জাতিক আইনে ৩.৮০ সিজিপিএ নিয়ে এলএলএম সম্পন্ন করেন।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট