1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আবারও আলোচনায় ‘হালিম গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড জুবাইর পালংখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হচ্ছেন সিরাজুল ইসলাম উখিয়ায় বিভাগীয় কমিশনারের সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান রামুতে পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন, অর্থ নেওয়া ও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ক্যাম্প-৪ এ গভীর রাতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ, ১৬ জনের নাম কক্সবাজার দিয়ারা অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! স্যাটেলাইট টেলিভিশন Channel S এর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শহিদ কক্সবাজারে নবনির্মিত মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন পালংখালীর ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আকবর আহাম্মদ মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক কাজে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

উখিয়ায় বিভাগীয় কমিশনারের সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে




উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোঃ জিয়াউদ্দীন। পরে তিনি উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।

পরে তিনি উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের দাপ্তরিক কার্যক্রম ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

দুপুরে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তাগণ অংশ নেন।

সভায় উখিয়ার কৃষকদের সার সংকট ও সার পাচার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, মাদক কারবার ও মাদকসেবন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন।
বিভাগীয় কমিশনার এসব বিষয় গুরুত্বসহকারে শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট