1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাংখালীতে টিচার্স নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’এ তুমব্রু উচ্চ বিদ্যালয়’র দুই শিক্ষার্থীর সিলভার ও ব্রোঞ্জ অর্জন! টেকনাফে শালা-দুলাভাইয়ের ইয়াবা সিন্ডিকেটের অভিযোগ, কক্সবাজার থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাচারের তথ্য টেকনাফের শাহপরীর দ্বীপে মানব পাচারের অভিযোগ সৈয়দুল্লাহ মাঝির বিরুদ্ধে! জিম্মি করে তুলে দিচ্ছে ট্রলারে উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে ইউএনওকে স্মারকলিপি উখিয়া উপজেলা ছাত্রদলের উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন জিয়াউল করিম রিয়াদ উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন জিয়াউল করিম রিয়াদ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও নির্যাতনে যুবকের মৃত্যু, আরসা কমান্ডারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী কমিটি অনুমোদন, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা

পাংখালীতে টিচার্স নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’এ তুমব্রু উচ্চ বিদ্যালয়’র দুই শিক্ষার্থীর সিলভার ও ব্রোঞ্জ অর্জন!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে




উখিয়ার পালংখালীতে ‘Teachers’ Network কর্তৃক আয়োজিত ‘English Olympiad-2026’এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নবনির্মিত তুমব্রু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একজন সিলভার অলিম্পিয়ান এবং অন্যজন ব্রোঞ্জ অলিম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার ১৩ নভেম্বর রাত ৮টার দিকে প্রকাশিত ফলাফল অনুযায়ী তুমব্রু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী চামিয়া কবির মারওয়া সিলভার অলিম্পিয়ান (Silver Olympian) এবং নুরিয়ান হাসান ব্রোঞ্জ অলিম্পিয়ান (Bronze Olympian) অর্জন করেছে।
উল্লেখ্য যে ; কেবল তুমব্রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই নয়, তারা দুজনই উখিয়ার কুতুপালংয়ের English Dynamic Center’ র শিক্ষার্থী। একই সঙ্গে বিদ্যালয় ও ইংরেজি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থী হিসেবে তাদের এ সাফল্য দুই প্রতিষ্ঠানের জন্যই আনন্দ ও গর্বের বিষয়।প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার নবপ্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন অর্জন নিঃসন্দেহে আশাব্যঞ্জক। সীমিত সুযোগ,সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার এমন স্বীকৃতি প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীরাও বড় পরিসরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।
দুই শিক্ষার্থীর এ সাফল্যে তুৃমব্রু উচ্চ বিদ্যালয়’ র শিক্ষক, ম্যানেজিং কমিটিসহ সকল অভিভাবক’র মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাদের এ অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ইংরেজি ভাষা চর্চা, জ্ঞানার্জন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তুমব্রু উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক Nasir Uddin ও English Dynamic Center’ র পরিচালক Humyun Kaiser Mamun এই দুই শিক্ষার্থীর অর্জনসহ সকল কৃতকার্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট