1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও নির্যাতনে যুবকের মৃত্যু, আরসা কমান্ডারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী কমিটি অনুমোদন, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বালুখালীতে মাইন বিস্ফোরণে পা হারানো বদিউল আলমের পাশে যুবদল ও এলাকাবাসী,উপহার দিলেন টমটম উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা টেকনাফে হোয়াইক্যংয়ে গুলিবর্ষণের ঘটনা ভিন্ন খাতে নিতে অপপ্রচারের অভিযোগ, সঠিক তদন্তের দাবি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে দায়িত্ব পালন তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ (সরদার)

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও নির্যাতনে যুবকের মৃত্যু, আরসা কমান্ডারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে




 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫-তে অপহরণ ও নির্যাতনে মোঃ আয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আরসা কমান্ডারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা নুর বাহার বাদী হয়ে (৩০ অক্টোবর) উখিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল থেকে রাতের মধ্যে ক্যাম্প-১৫-এর জামতলী এলাকার ব্লক-বি/৮ থেকে মোঃ আয়াজকে অপহরণ করে একটি বসতঘরে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতার অভিযোগ, আরসা কমান্ডারসহ অভিযুক্তরা তার ছেলেকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলা নং-৮১, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট