1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা টেকনাফে হোয়াইক্যংয়ে গুলিবর্ষণের ঘটনা ভিন্ন খাতে নিতে অপপ্রচারের অভিযোগ, সঠিক তদন্তের দাবি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে দায়িত্ব পালন তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ (সরদার) উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি, গুরুতর আহত উখিয়া ভূমি অফিসে ঘুষের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন কে এই প্রদীপ?- এড. জসিম আজাদ, সভাপতি- উখিয়া অনলাইন প্রেসক্লাব। উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ পেইজবুক পেইজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক হলেন পালংখালীর নিয়ামত সিকদার

উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে



উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়া এলাকায় পাহাড় কেটে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত আব্দুল আজিজের ছেলে ফিরোজ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাহাড় কাটা বন্ধ করে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরায় সচল করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভালুকিয়া পাড়া এলাকায় পাহাড় কাটার কারণে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগের নিষেধাজ্ঞা ও পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধ উপেক্ষা করে পাহাড় কাটা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগে ফিরোজ মিয়ার পাশাপাশি তাঁর ভাই ইমোছন এবং মাজেদ, আবু সাঈদ, জয়নাল, রিদওয়ান, সোনামিয়া ও পারভিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সহযোগিতায় পাহাড় কাটার মাধ্যমে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পাহাড় কাটা অব্যাহত থাকলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। একই সঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাঁরা বলেন, পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন বিভাগের কার্যকর ভূমিকা প্রয়োজন। কেউ আইন অমান্য করে পাহাড় কাটলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া চলাচলের রাস্তা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, ফিরোজ মিয়ার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয় সচেতন মহল পাহাড় কাটা বন্ধে দ্রুত অভিযান পরিচালনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জনসাধারণের চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট