1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি, গুরুতর আহত উখিয়া ভূমি অফিসে ঘুষের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন কে এই প্রদীপ?- এড. জসিম আজাদ, সভাপতি- উখিয়া অনলাইন প্রেসক্লাব। উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ পেইজবুক পেইজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক হলেন পালংখালীর নিয়ামত সিকদার বাংলাবাজার থেকে দুইজন নিখোঁজ, সঙ্গে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার অভিযোগ গতরাত থেকে নিখোঁজ হাসপাতাল কর্মচারী আবদুল্লাহ আল সোহেল Protest Over Report on Religious Conversion in Rohingya Camps, Call for Fact-Checking Rohinga campe dhormantokoroner ovijog: prokashito sanbader protibad রোহিঙ্গা ক্যাম্পে ধর্মান্তরকরণের অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি, গুরুতর আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে




 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার আঠারো নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম ওরফে ভোয়া নামে এক হেড মাঝি গুরুতর আহত হয়েছে।

সোমবার (বারো অক্টোবর) রাত আনুমানিক বারোটা দশ মিনিটের দিকে ক্যাম্পের ডি এক ব্লকে এ ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলাম, উখিয়ার আঠারো নম্বর ক্যাম্পের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে। সে হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে এআরওর সদস্য দাবি করে এহামলা চালায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। ঘটনার পরপরই তাঁকে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট