
কক্সবাজার প্রতিনিধি,
উখিয়ার পালংখালীর ৮নং ওয়ার্ডের ফারিরবিলের পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল গফুর নামের এক অসহায় বৃদ্ধের বসতভিটা দখলে নিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে আবুল কালামের ছেলে সালমান,লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক।
বসতভিটার মালিক আবদুল গফুন জানান,আমি পরিবার নিয়ে এই বসতভিটায় স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছি।এতো বছর পর হঠাৎ আবুল কালামের ছেলে সালমান,লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক একদল রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসে আমার বসতভিটা দখলে নিতে বসতভিটার প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা সহ ঘেরা বেড়া ভেঙ্গে দেয়।
একপর্যায়ে আমি বাঁধা দিতে গেলে আমাকে মারধর করলে আমার সুর চিৎকার শুনে স্হানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমার বসতভিটা দখলে নিতে আবারো আসবে এবং প্রয়োজন হলে লাশ ফেলে দিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
ভুক্তভোগী আব্দুল গফুর
তার পরিবারের প্রাণের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় জেলা পুলিশ সুপার সহ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।
এবিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার বলেন,আমরা অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।