
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে শালা-দুলাভাইয়ের একটি ইয়াবা পাচার সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার রেজাউল করিম এবং রংগীখালী স্কুলপাড়ার হাবিব উল্লাহ।
অভিযোগ অনুযায়ী, তাঁরা দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে আসেন। পরে বাসযোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবার চালান পাঠানো হয় বলে একাধিক সূত্রে তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের দাবি, এই চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার হয়ে আসছে। তবে অভিযোগগুলোর সত্যতা, তাঁদের সংশ্লিষ্টতা এবং পাচার নেটওয়ার্কের বিস্তৃতি স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
প্রশ্ন উঠছে—এই কথিত ইয়াবা সিন্ডিকেটের নেপথ্যে আর কারা রয়েছেন? সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে কি বেরিয়ে আসবে পুরো নেটওয়ার্কের তথ্য?