1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের শাহপরীর দ্বীপে মানব পাচারের অভিযোগ সৈয়দুল্লাহ মাঝির বিরুদ্ধে! জিম্মি করে তুলে দিচ্ছে ট্রলারে উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে ইউএনওকে স্মারকলিপি উখিয়া উপজেলা ছাত্রদলের উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন জিয়াউল করিম রিয়াদ উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন জিয়াউল করিম রিয়াদ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও নির্যাতনে যুবকের মৃত্যু, আরসা কমান্ডারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী কমিটি অনুমোদন, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বালুখালীতে মাইন বিস্ফোরণে পা হারানো বদিউল আলমের পাশে যুবদল ও এলাকাবাসী,উপহার দিলেন টমটম

টেকনাফের শাহপরীর দ্বীপে মানব পাচারের অভিযোগ সৈয়দুল্লাহ মাঝির বিরুদ্ধে! জিম্মি করে তুলে দিচ্ছে ট্রলারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে




 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে মানব পাচারকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ ও আতঙ্কের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সৈয়দু উল্লাহ মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষকে জিম্মি করে জোরপূর্বক ট্রলারে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, দ্বীপের কিছু সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে ট্রলারে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নিরীহ মানুষ মানব পাচারের শিকার হওয়ার পাশাপাশি প্রাণহানির ঝুঁকিতেও পড়তে পারেন। বিশেষ করে সাগরপথে অবৈধভাবে লোকজনকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও জোরপূর্বক ট্রলারে তোলার আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে এবং মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দু উল্লাহ মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মানব পাচারকরী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হউক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট