1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী কমিটি অনুমোদন, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বালুখালীতে মাইন বিস্ফোরণে পা হারানো বদিউল আলমের পাশে যুবদল ও এলাকাবাসী,উপহার দিলেন টমটম উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা টেকনাফে হোয়াইক্যংয়ে গুলিবর্ষণের ঘটনা ভিন্ন খাতে নিতে অপপ্রচারের অভিযোগ, সঠিক তদন্তের দাবি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে দায়িত্ব পালন তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ (সরদার) উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে




 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ আরসা সদস্যদের বিরুদ্ধে মোঃ আয়াস (২০) নামের এক যুবককে অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সায়েদ (২৪) নামের আরও এক যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে আরসা কমান্ডার মোঃ সেলিমের নেতৃত্বে ক্যাম্প-১৪ ও ১৫-এর ২০ থেকে ২৫ জন সদস্য আয়াসকে অপহরণ করে। পরে সেলিমের শেল্টারে নিয়ে নির্যাতন করা হলে একপর্যায়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত আয়াস জামতলী ক্যাম্প-১৫-এর ব্লক-ডি-৩ এলাকার বাসিন্দা। তার পিতার নাম করিম উল্লাহ।

ঘটনার সঙ্গে আরসা কমান্ডার মোঃ সেলিম, হেড মাঝি মোঃ আলম ও সাব-মাঝি ইয়াহিয়াসহ আরও ২০ থেকে ২৫ জন সদস্য জড়িত থাকার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামতলী হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট