1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Protest Over Report on Religious Conversion in Rohingya Camps, Call for Fact-Checking Rohinga campe dhormantokoroner ovijog: prokashito sanbader protibad রোহিঙ্গা ক্যাম্পে ধর্মান্তরকরণের অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও উখিয়ায় মিলছে না সার টেকনাফে ৫৬ বছরের পুরোনো মাদ্রাসা-খানাকাহ দখল, ১ কোটি ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ‎ ‎৩০ হাজার পিস ইয়াবাসহ সীমান্তে আটক ৩, নেপথ্যে বাবুলপুত্র নয়নের ইয়াবা চালানের চাঞ্চল্যকর তথ্য ‎ রোহিঙ্গা ক্যাম্পে আবারও আলোচনায় ‘হালিম গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড জুবাইর পালংখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হচ্ছেন সিরাজুল ইসলাম উখিয়ায় বিভাগীয় কমিশনারের সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও উখিয়ায় মিলছে না সার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে




নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় চলতি আমন মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা প্রায় ৯ হাজার ৪০৫ হেক্টর। বিপুল পরিমাণ জমিতে আমন চাষ হলেও কৃষকদের চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। সার নিতে গিয়ে কৃষকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেও সার সংগ্রহ করতে দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উখিয়ায় প্রায় ৯ হাজার ৪০৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হচ্ছে। এ মৌসুমে শস্যচাষি কৃষকের সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে আগের তুলনায় কৃষকের সংখ্যা কিছুটা কমেছে।

তবে মাঠপর্যায়ে কৃষকদের অভিযোগ, বরাদ্দ ও সরবরাহের তুলনায় সারের চাহিদা বেশি। ফলে ডিলার ও সাব-ডিলারের বিক্রয়কেন্দ্রে সার সংগ্রহের জন্য কৃষকদের দীর্ঘ লাইন দিতে হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ১০ কেজি করে সার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন কৃষক। এতে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় আমন চাষাবাদে ব্যাঘাতের আশঙ্কা করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবর মাসের জন্য প্রায় ৯৬ মেট্রিক টন সার বরাদ্দ রয়েছে। উপজেলার ৯ জন ডিলার ও ৪২ জন সাব-ডিলারের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে৷

বুধবার উখিয়ার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই কৃষকদের দীর্ঘ সারি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলে অনেক কৃষককে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদামতো সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন কৃষক।

কৃষক আলমগীর বলেন, আমন ধানের জমিতে নির্দিষ্ট সময়ে সার প্রয়োগ করা জরুরি। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত দামে খোলা বাজার থেকে সার সংগ্রহের চেষ্টা করছেন। এতে উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা করছেন তারা।

দরগার বিলের কৃষক নুরুল কবির বলেন, সার নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। বৃষ্টিতে ভিজেও প্রয়োজনীয় পরিমাণ সার পাচ্ছি না। জনপ্রতি মাত্র ১০ কেজি দিলে জমির প্রয়োজন মেটানো কঠিন।

তিনি আরও বলেন, আমন মৌসুমে সারের চাহিদা বিবেচনায় নিয়ে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ডিলার ও সাব-ডিলার পর্যায়ে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার বলেন, আজ সকাল থেকে অক্টোবর মাসের জন্য বরাদ্দকৃত ৯৬ মেট্রিক টন সার বিক্রি শুরু হয়েছে। বরাদ্দ চাহিদার তুলনায় কিছুটা কম হলেও আমরা ডিলারদের নির্দেশনা দিয়েছি, যেন কমবেশি করে হলেও সব কৃষকের হাতে সার পৌঁছে দেওয়া হয়। কোনো কৃষক যেন সার না পেয়ে খালি হাতে ফিরে না যান, সেদিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট