1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আরসার নির্যাতনে যুবকের মৃত্যু, নিখোঁজ আরও একজন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তী কমিটি অনুমোদন, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বালুখালীতে মাইন বিস্ফোরণে পা হারানো বদিউল আলমের পাশে যুবদল ও এলাকাবাসী,উপহার দিলেন টমটম উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা টেকনাফে হোয়াইক্যংয়ে গুলিবর্ষণের ঘটনা ভিন্ন খাতে নিতে অপপ্রচারের অভিযোগ, সঠিক তদন্তের দাবি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে দায়িত্ব পালন তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ (সরদার) উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

ধর্ম নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে




অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দনে নেমেই যেটা বললাম। এমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আমরা এক পরিবার। এটাই হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরেন, সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট