1. live@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. channelukhiya@channelukhiya.com : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া চ্যানেল উখিয়া
  3. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! বালুখালীতে মাইন বিস্ফোরণে পা হারানো বদিউল আলমের পাশে যুবদল ও এলাকাবাসী,উপহার দিলেন টমটম উখিয়ার পূর্ব ভালুকিয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগ ফিরোজের বিরুদ্ধে, বন্ধ মানুষের চলাচলের রাস্তা টেকনাফে হোয়াইক্যংয়ে গুলিবর্ষণের ঘটনা ভিন্ন খাতে নিতে অপপ্রচারের অভিযোগ, সঠিক তদন্তের দাবি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে দায়িত্ব পালন তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন রহমতউল্লাহ (সরদার) উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি, গুরুতর আহত উখিয়া ভূমি অফিসে ঘুষের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন কে এই প্রদীপ?- এড. জসিম আজাদ, সভাপতি- উখিয়া অনলাইন প্রেসক্লাব।

পালংখালীতে প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা ভাঙচুরের দাবি, নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে




 

কক্সবাজার প্রতিনিধি,

উখিয়ার পালংখালীর ৮নং ওয়ার্ডের ফারিরবিলের পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল গফুর নামের এক অসহায় বৃদ্ধের বসতভিটা দখলে নিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছে আবুল কালামের ছেলে সালমান,লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক।

বসতভিটার মালিক আবদুল গফুন জানান,আমি পরিবার নিয়ে এই বসতভিটায় স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছি।এতো বছর পর হঠাৎ আবুল কালামের ছেলে সালমান,লোকমানের ছেলে আব্দুল আজিজ ও ইউসুফের ছেলে শফিক একদল রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসে আমার বসতভিটা দখলে নিতে বসতভিটার প্রায় ২ হাজার বাঁশ ও গাছপালা সহ ঘেরা বেড়া ভেঙ্গে দেয়।

একপর্যায়ে আমি বাঁধা দিতে গেলে আমাকে মারধর করলে আমার সুর চিৎকার শুনে স্হানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমার বসতভিটা দখলে নিতে আবারো আসবে এবং প্রয়োজন হলে লাশ ফেলে দিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

ভুক্তভোগী আব্দুল গফুর
তার পরিবারের প্রাণের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় জেলা পুলিশ সুপার সহ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।

এবিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার বলেন,আমরা অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট