
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে আসমাউল হুসনা ও নাহিম নামে দুইজনের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৪ অক্টোবর ২০২৬ সকাল ১১টার দিকে তারা বাসা থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা সঙ্গে নিয়ে চলে যান। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের মধ্যে আসমাউল হুসনা, পিতা—রহমতুল্লাহ এবং নাহিম, পিতা—মার্কিন সান। তাদের ঠিকানা টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বলে জানা গেছে।।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
কোনো ব্যক্তি আসমাউল হুসনা ও নাহিমকে কোথাও দেখে থাকলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর: 01837175317