
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় গত (২১ অক্টোবর) রাতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মান্নান ও সালেহ।
তাদের দাবি, গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এতে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
মান্নান ও সালেহ বলেন, মিনাবাজারে বসতঘরে গুলিবর্ষণের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত। আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন।